রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত ২৫ জন গ্রেফতার

🗓 Saturday, 17 July 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Saturday, 17 July 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২৫ জনকে গ্রেফতার করে।

আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৫ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৮ জন, চন্দ্রিমা থানা-০২ জন, রাজপাড়া থানা-০৮ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ০২ জনকে আটক করে।

এদের মধ্যে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে ৪৬ গ্রাম হেরোইন ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর