রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে আটক ১২ জন

🗓 Wednesday, 18 August 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 18 August 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১২ জনকে আটক করে।

আজ বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১২ জনকে অটক করে।

আটকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৩ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন ও দামকুড়া থানা-০১ জনকে আটক করে। যার মধ্যে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০২ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৬ জন গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর