রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গত ২৪ ঘন্টায় আটক ৩৩

🗓 Sunday, 19 September 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Sunday, 19 September 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩৩ জনকে আটক করে।
আজ রবিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩৩ জনকে অটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১৭ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০৩ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৪ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৯ জন গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩৭.৭৫ গ্রাম হেরোইন, ৭৮ বোতল ফেন্সিডিল ও ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর