রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গত ২৪ ঘন্টায় আটক ২৯

🗓 Thursday, 23 September 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Thursday, 23 September 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২৯ জনকে আটক করে।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৯ জনকে অটক করে।
আটকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৮ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৩ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৭৫.৫০ গ্রাম হেরোইন, ২৮ পিস ইয়াব ট্যাবলেট, ২৭০ বোতল ফেন্সিডিল, ৫০০ মি. লি. চোলাইমদ ও ২৯৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর