রাজশাহী মহানগরীতে সর্বাত্মক কঠোর লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ

🗓 Wednesday, 16 June 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 16 June 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু না কমায় রাজশাহী মহানগরীতে সর্বাত্মক কঠোর লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়েছে জেলা প্রশাসন। ১৭ জুন থেকে ২৪ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হলো লকডাউনের পরিধি।

আজ বুধবার রাত ৯টার দিকে রাজশাহী সার্কেট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের জরুরী বৈঠকে লকডাউন বাড়ানোর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরে এ বিষয়ে সাংবাদিকদের রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, জেলায় নমুনা পরীক্ষার তুলনায় সনাক্তের হার ও মৃত্যু হার বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

লকডাউনের সময় সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না, রাজশাহী থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়াও আমের বাজারগুলো বড় পরিসরে ছড়িয়ে ছিটিয়ে বসবে। তবে স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, রাজশাহীর সিভিল সার্জন ডা: কায়উম তালুকদার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর