বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে হেরোইনসহ নানা অপরাধে ১৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৪ জনকে আটক করে।
আজ বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গতকাল রাতে রাজপাড়া থানাধীন সিটি বাইপাস এলাকায় বিআরটিসি কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করে। আটককৃতের নাম রবিউল ইসলাম। জিজ্ঞাসাবাদে সে জানায় উক্ত হেরোইন মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনের নিকট হতে সংগ্রহ করে বিক্রয়ের জন্য সে নিজের কাছে রেখেছি।
এছাড়া মহানগরীর বিভিন্ন থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধে আরও ১৪ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১, দামকুড়া থানা-০১ জন ও গোয়েন্দা পুলিশ ০১ জনকে আটক করে।
এদের মধ্যে ০৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৫ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে মোট ৮১.৭৫ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।