রাজশাহী মহানগরীর ৫ টি পয়েন্টে ফ্রি কোভিড-১৯ টেষ্ট শুরু

🗓 Sunday, 6 June 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Sunday, 6 June 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে জনসাধারণের মাঝে ভ্রাম্যমাণ ফ্রি কোভিড-১৯ টেস্ট শুরু করা হয়েছে।

আজ রবিবার সকাল ১০ টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টসহ হড়গ্রাম বাজার, সিএন্ডবি মোড়, লক্ষ্মীপুর মোড় ও তালাইমারী এলাকায় সিভিল সার্জন রাজশাহীর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় এ ফ্রি ভ্রাম্যমান কোভিড-১৯ টেস্ট চালু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী সিভিল সার্জন কাউয়ুম তালুকদার, উপ-পুলিশ কমিশনার(বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ স্বাস্থকর্মীরা। এ সময় নগরীর পাঁচটি পয়েন্টে মোট এক হাজার ২০০ টি ফ্রি টেস্ট করা হয়।

ফি কোভিড-১৯ টেষ্ট করা প্রসঙ্গে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, আমরা ফ্রি ক্যাম্পেইন করছি। এর মাধ্যমে জানতে পারবো নতুন করে রাজশাহীতে করোনার ভেরিয়েন্ট কতটুকু আছে। সারা বাংলাদেশ রাজশাহীকে নিয়ে আতঙ্কিত। রাজশাহী নগরীর পাঁচটি পয়েন্টে টেস্ট করা হচ্ছে, সকলকে আহবান জানাচ্ছি টেস্ট করার জন্য। আজ টেস্টের বেশিরভাগ নেগেটিভ এসেছে। আমরা আশাবাদী জনগণ স্বাস্থ্যবিধি মানলে আমরা করোনা প্রতিরোধ করেত পারবো।

সিভিল সার্জন কাউয়ুম তালুকদার জানান, আমাদের পাঁচটি টিম নগরীর বিভিন্ন পয়েন্টে করোনার টেস্ট করছে। সকল পয়েন্টে মোট এক হাজার ২০০ টেস্ট করা যাবে। রাজশাহীতে কি পরিমাণ সংক্রমণ আছে সেটাই দেখাতে এই কার্যক্রম করছি। সাধারণ মানুষের মাঝে সংক্রমণ কতটা ছড়িয়ে গেছে তার বিষয়ে আমরা ধারণা পাবো।

এদিক জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে মূলত জনসাধারণের মাঝে এই করোনা টেস্ট করে তার রির্পোট দেখার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে রাজশাহীর লকডাউনের বিষয়ে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর