রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজা ও চোলাইমদসহ আটক ৪

🗓 Monday, 20 September 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Monday, 20 September 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক দুটি অভিযানে গাঁজা ও চোলাইমদসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় আসামীদের নিকট থেকে ১ কেজি গাঁজা ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাশিয়াডাঙ্গা থানার টুলটুলিপাড়া মোড়ে দুইজন ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাত সাড়ে ৮টায় গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে, কাশিয়াডাঙ্গা থানা টুলটুলিপাড়ার মৃত রাজু মিয়ার ছেলে আনোয়ার হোসেন আনু ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকশার নরেনবাজার এলাকার মৃত চাঁদ সিংহের ছেলে শ্রী তাপস সিংহকে আটক করে। এসময় তাদের হেফাজত হতে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে একই দিনে মহানগর গোয়েন্দা পুলিশের অপর একটি টিম রাজপাড়া থানাধীন বাকীর মোড়ে অভিযান পরিচালনা করে তেরখাদিয়া মধ্যপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে সাইফুল ইসলাম ও একই এলাকার নাইমুল ইসলামের ছেলে রিংকুকে দেশীয় তৈরি ২০ লিটার চোলাইমদসহ আটক করা হয়।

আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর