রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ২৪ জন গ্রেফতার

🗓 Friday, 3 September 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Friday, 3 September 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৪ জনকে অটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৪ জন, কাটাখালী থানা-০৫, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০৩ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে।

এদের মধ্যে ০৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৯ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৩ গ্রাম হেরোইন ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর