রাজশাহী মহানগর পুলিশের অভিযানে আটক ২৫॥ মাদকদ্রব্য উদ্ধার

🗓 Friday, 8 October 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Friday, 8 October 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২৫ জনকে আটক করে।

আজ শুক্রবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৫ জনকে অটক করে।
আটকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, রাজপাড়া থানা- ০৪ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, কর্নহার থানা-০১ জন, দামকুড়া থানা-০৪ ও মহানগর গোয়েন্দা পুলিশ ০২ জনকে আটক করে।

এদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৯ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৪ জনকে আটক করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৩.২ গ্রাম হেরোইন ও ৭৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর