রাজশাহী মেডিকেলে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বচ্চ ১৬ জনের মৃত্যু

🗓 Friday, 4 June 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Friday, 4 June 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার আক্রন্তে ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে আক্রান্ত ১০ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মৃত্যুবরণ করেন।

মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৬ জন ও নওগার ১ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২২৫ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন।

রাজশাহীতে গতকাল ৩৯৫টি করোনার নমুনা পরীক্ষা করে ১১৮ জন করোনা সনাক্ত হয়েছে। যা শতকরা ২৯. ৮৭ ভাগ। এর আগে গত পরশু ছিল ২৭. ৮৯ ভাগ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর