বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুই জন ও উপসর্গ নিয়ে তিনজন মারা যান।
করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের একজন হলেন, নগরীর নওদাপাড়া এলাকার মইনউদ্দিন। তিনি হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। আর একজন হাসপাতালের আইসিইউতে মারা যান। তার নাম জানা সম্ভব হয়নি।
এছাড়া করোনার উপসর্গে নিয়ে মৃত তিনজন হাসপাতালের ২৯, ৩০ ও ২২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এরা হলেন মেহেরপুর জেলার চাঁদ আলী, ঢাকা জেলায় বসবাসকারী মোসলেমা এবং আর এক জনের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার রাতের বিভিন্ন সময়ে রামেক হাসপাতালের তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
ডা. সাইফুল ফেরদৌস বলেন, হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৫৬ জন জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৫৭ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯৯ জন।