রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

🗓 Sunday, 14 November 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Sunday, 14 November 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মৃত্যু বরণ করেন। মৃত ব্যক্তিদের মধ্যে একজন রাজশাহী ও অপরজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন। মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করতে বলা হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ০৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৪ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১০৪ টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ২২০ টি করোনার নমুনা পরীক্ষা করে ০২ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ০.৯০ ভাগ। এর আগে গত পরশু সনাক্তের হার ছিল শ্যুন্য ভাগ।

 

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর