রাজশাহী ও চাঁপাই এর রেশম শিল্প পরিদর্শনে দুই দিনের সফরে পাট ও বস্ত্র মন্ত্রী

🗓 Sunday, 10 January 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Sunday, 10 January 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জের রেশম বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শনের জন্য দুই দিনের সরকারি সফরে রাজশাহীতে এসেছেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

আজ রোববার সকালে বিমানযোগে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমান বন্দরে এসে পৌছান তিনি। এসময় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও রেশম বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর সফর কর্মসূচীর অংশ হিসেবে মোহনপুর উপজেলার চাঁদপুর এলাকায় রেশম ব্লক এবং সম্প্রসারণ এলাকা পরিদর্শন করেন। এছাড়া তিনি মোহনপুরে রেশম চাকি সেন্টারও পরিদর্শন করেন।

এসময় তার সাথে ছিলেন বস্ত্র মন্ত্রনালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এবং তাঁত বোর্ডের চেয়ারম্যান শাহ আলমসহ রেশম বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর