রাবিতে টানা ছুটি শেষে রাকসু নির্বাচনের প্রচারণা শুরু প্রার্থীদের

🗓 Sunday, 5 October 2025

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Sunday, 5 October 2025

👁️ ১৩ বার দেখা হয়েছে

 বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

দুর্গোৎসবের টানা ছুটি শেষে আবারো শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। আজ রোববার সকাল থেকে প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা শুরু করেন। নির্বাচনে প্রার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা চালু হলেও বেশিরভাগ শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে আসেনি। তাই প্রচারণা কার্যক্রম কিছুটা ধীর গতিতে চলছে।

আগামী দুদিনে জমজমাট প্রচারণা শুরু হবে বলে জানান তারা। এদিকে গতকাল শনিবার রাতে প্রার্থীদের প্রচারণার নতুন সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়ম থাকলেও এখন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চলবে।

আগের মতোই আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে কমিশন। উল্লেখ্য, রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৫ সেপ্টেম্বর। কিন্তু ১৮ সেপ্টেম্বর প্রশাসন ১০টি শর্তে প্রাতিষ্ঠানিক সুবিধা ও পোষ্য কোটা ফিরিয়ে আনলে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। ২০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সাথে শিক্ষক-কর্মকর্তাদের হাতাহাতির ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও কর্মকর্তা–কর্মচারীরা কর্মবিরতিতে যান। ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় ২২ সেপ্টেম্বর জরুরি সভা করে কমিশন নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর করার সিদ্ধান্ত নেয়। আর ২৪ সেপ্টেম্বর কর্মকর্তা–কর্মচারীরা ৭ কর্ম দিবসের সময়সীমা দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর