রাবি প্রশাসনিক ভবন অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশী সাবেক ও বর্তমান ছাত্রলীগ

🗓 Tuesday, 12 January 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 12 January 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

নিয়োগের দাবিতে এবং ১৯৭৩ সালের অধ্যাদেশে বিশ্ববিদ্যালয় পরিচালিত না হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে প্রশাসনিক ভবনের ফটকের সামনে অবস্থান নেন চাকরিপ্রত্যাশী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতা-কর্মীরা। এতে কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না।

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপাচার্য়ের বাসভবনে তালা দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে ১২ ঘণ্টা পর মঙ্গলবার সকালে উপাচার্যের বাসভবনের তালা খুলে দেওয়া হয়, বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের জানাজায় উপাচাযের্র অংশগ্রহনের জন্য। এর আগে সোমবার অফিস চলাকালে মো. জালাল নামে একজনকে সেকশন অফিসার পদে এডহক নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হলে চাকরি প্রার্থীরা সন্ধ্যার পর থেকে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হতে থাকে।

উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছে একজন প্রতিবন্ধী ছেলেকে চাকরি দেওয়া জন্য। যেহেতু নিয়োগ বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ আছে। তাই আমি বিষয়টি নিয়ে শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি নিয়োগ দিতে বলেছেন। তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতারা এসে চাকরির দাবি করে। আমি জানিয়েছি, সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়োগ বন্ধ রাখা হয়েছে। এখন আমি নিয়োগ দিতে পারবো না।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর