রাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে প্রায় আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর মুখোশধারীদের হামলা, দুজনকে তুলে নিয়ে মারধোরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা কাজলা গেটে জড়ো হয়। এরপর মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে জড়ো হয়। দুপুর ২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। প্রায় আড়াই ঘন্টা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ রাখে শিক্ষার্থীরা।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার রাত সাড়ে ১১টারর দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে একটি খাবার হোটেলে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তাহমিদ আহমেদ (বখশী), নাট্যকলা বিভাগের মিনহাজ কাজলা ক্যানটিনে খাবার খাচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে মুখে কালো কাপড় বাধা ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে। মিনহাজকে রামদা দিয়ে আঘাত করে এবং পরে আল ফারাবী ও তাহমিদকে তুলে নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে ফারাবীকে বিনোদপুর বেতার মাঠ এলাকার পাশে এবং তাহমিদকে হবিবুর রহমান হলের সামনে ফেলে রেখে যায়। ওই দুই শিক্ষার্থীর শরীরে বেধড়ক মারধোরের আঘাতের চিহ্ন রয়েছে। আহত দুই শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।