রাবি সায়েন্স ক্লাবের এক দশক পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষ্যে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

🗓 Friday, 8 August 2025

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 Friday, 8 August 2025

👁️ ১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এক দশক পূর্তি ও দ্বিতীয় পুনর্মিলনী উপলক্ষ্যে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের অফিস প্রাঙ্গনে দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাইন উদ্দীন। এসময় বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী , ক্লাবের আহ্বায়ক ও প্রতিষ্ঠাকালীন সভাপতি জহুরুল ইসলাম মুন, এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ। কেক কাটা শেষে ক্লাবের সদস্যদের নিয়ে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সায়েন্স ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-উপাচার্য বলেন, ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে “আরইউএসসি” আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের মধ্যে প্রথম দিন ছিলো বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও ফান সেগমেন্ট এবং প্রীতি ফুটবল ম্যাচ।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীর উদ্যোগে যাত্রা শুরু করে অরাজনৈতিক ও অলাভজনক বিজ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব “আরইউএসসি”।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর