রাসিক মেয়রের উদ্যোগে মহানগরীতে করোনার টিকার কার্যক্রম শুরু হচ্ছে ২৬ জুলাই

🗓 Sunday, 18 July 2021

👁️ ২৫ বার দেখা হয়েছে

🗓 Sunday, 18 July 2021

👁️ ২৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীর ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর টিকার রেজিস্ট্রেশন ও ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এ উপলক্ষ্যে আজ রোববার দুপুরে নগর ভবনের সিটি হল সভা কক্ষে কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, তৃণমুল জনগণের সেবার মূল কেন্দ্র ওয়ার্ড কার্যালয়। ওয়ার্ড কার্যালয়ের বর্তমান সেবার সাথে করোনার টিকা রেজিস্ট্রেশন ও টিকাদান কার্যক্রম যুক্ত করা হচ্ছে। এর জন্য ৩০টি ওয়ার্ডে প্রশিক্ষণ দিয়ে জনবল প্রস্তত করা হচ্ছে। ওয়ার্ড কার্যালয় অথবা সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্ধারিত স্থানে ৩৫ বছরের উর্ধ্বে সকল নাগরিক ও সম্মুখসারীর বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসলে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন শেষে ওয়ার্ড পর্যায়ে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে টিকা প্রদান করা হবে। আমরা রাজশাহী মহানগরীর সকল নাগরিককে ভ্যাক্সিনেশনের আওতাভুক্ত করতে চাই বলে জানান মেয়র।

মতবিনিময় সভায় রাসিকের স্বাস্থ্য, শিক্ষা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা স্থায়ী কমিটির সভাপতি এবং ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে রাজশাহীর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালুকদার, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ রাসিকের অন্যান্য কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর