রোহিঙ্গা ফেরত নিতে মিয়ানমারের নতুন সরকার আগ্রহী…রাজশাহীতে পররাষ্ট্রমন্ত্রী

🗓 Saturday, 14 November 2020

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Saturday, 14 November 2020

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ 

 

বিতাড়িত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের নতুন সরকার নিয়ে আশাবাদী। সুচির নেতৃত্বাধীন মিয়ানমারের নতুন সরকার রোহিঙ্গা নিয়ে বদনাম ঘোচাতে তাদের লোক বাংলাদেশ থেকে ফেরত নিবে। একই সাথে পৃথীবির অন্যান্য দেশ এব্যাপারে সহযোগীতা করবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি আজ বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব একথা বলেন।

তিনি আরো বলেন, প্রত্যেক দেশের সরকারই তাদের স্বার্থ দেখে। আমেরিকার নতুন সরকারও সেটি করবে। ফলে তাদের নিজেদের গরজে এবং ভূ-রাজনৈতিক গুরুত্বের কারণে বাংলাদেশের সাথে আমেরিকার বানিজ্যিক সম্পর্কের উন্নতি হবে এবং তারা নতুন নতুন ক্ষেত্রে বিনিযোগ করবে।

এসময় রাজশাহী মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জম মিতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য চৌধুরী মো জাকারিয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর