লকডাউনে রাজশাহীতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

🗓 Tuesday, 6 April 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 6 April 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

রাজশাহীতে লকডাউনের দ্বিতীয় দিনে সাধারন মানুষের মধ্যে জনসচেতনতা বা স্বাস্থ্যবিধি মানার তেমন কোন লক্ষন দেখা যাচ্ছে না। গণপরিবহন বাস, হিউম্যান হলার, সিএনজি না চললেও নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার করার জন্য নগরবাসী রিকশা, অটো-রিকশা ব্যবহার করছেন। তবে কাঁচাবাজার করার সময় সামাজিক দুরত্ব বা স্বাস্থ্যবিধি সঠিক ভাবে মানা হচ্ছে না। যার ফলে করোনা ভাইরাসের সংক্রামন বাড়ার সম্ভবনা রয়েছে। এদিকে টিসিবি’র নিয়োগপ্রাপ্ত ডিলাররা রমজান মাসকে কেন্দ্র করে মহানগরীর বিভিন্ন স্থানে ট্রাকে করে নানা রকম ভোগ্য-পণ্য সামগ্রী বিক্রয় করছেন। সেখানে দেখা যায় ক্রেতারা সামাজিক দুরত্ব না মেনে গায়ের সঙ্গে গা লাগিয়ে লাইনে দাড়িয়ে আছেন। এছাড়া নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বিনা প্রয়োজনে লোকজনকে ঘোরাঘুরি করতে এবং কিছু কিছু চায়ের দোকানে লোক সমাগম লক্ষ্য করা গেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর