শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারনে শিক্ষার্থীসহ ক্ষতিগ্রস্ত লাইব্রেরী ব্যবসায়ীরা

🗓 Sunday, 9 May 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Sunday, 9 May 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

করোনা সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর ঊর্ধ্বগতির কারনে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ১৩ মাস ধরে বন্ধ রয়েছে। এর ফলে শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক তেমনি বই বিক্রি সঙ্গে জড়িত ব্যবসায়ীকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দীর্ঘ ১৩ মাস করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা জীবনে বাধা গ্রস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা তাদের মেধার প্রকৃত মুল্যায়ন করতে পারছে না।
শিক্ষা নগরী হিসেবে রাজশাহী পরিচিত হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট পণ্যের ব্যবসায়ীর সংখ্যাও রয়েছে অনেক। রাজশাহী জেলাতে বইয়ের লাইব্রেরীর সংখ্যা রয়েছে ৩২৬ টি এবং রাজশাহী মহানগরীতে রয়েছে ৮০ টি । এর সাথে ব্যবসায়ীর সংখ্যা রয়েছে মোট ৪০৬ জন। বই বিক্রেতারা জানন লকডাউনের আগে প্রায় মাসে ৬০ -৭০ হাজার টাকা বই বিক্রি হতো। কিন্তু এখন লকডাউনের সময় মাত্র ৪০০০-৫০০০ টাকা বিক্রি হচ্ছে। এ নিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে দুঃখ কষ্টে জীবন পার করতে হচ্ছে।

এদিকে, করোনার জন্য শিক্ষার্থীদের সরাসরি পাঠদান করতে না পারলেও তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমরা অনলাইনে ক্লাস চালুসহ সংসদ টিভির মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে বলে জানান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

পে-অফ: মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি লাইব্রেরীর ব্যবসায়ীর সঙ্গে জড়িতরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সচেতন সমাজের ব্যক্তিরা।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর