সবুজ জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোলার দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে রাজশাহীতে জনসমাবেশ

🗓 Thursday, 23 October 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 23 October 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

‘জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা পাল্টাও, সবুজ জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোল’-এই শ্লোগানে বিভাগীয় মহানগরী রাজশাহীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর লালনশাহ মুক্তমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এফআইএ, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশটি ছিল ‘গ্লোবাল রেড ক্যাম্পেইন’-এর অংশ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বারসিকের গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম খরা প্রবণ বরেন্দ্র অঞ্চল ও বাংলাদেশের পক্ষে ধারণাপত্র পাঠ করেন। এসময় বক্তব্য রাখেন, সামাজিক সাংস্কৃতিক আন্দোলনকর্মী ওয়ালিউর রহমান, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল, আদিবাসী নারী সাবিত্রী হেমব্রম, পরিবেশকর্মী হাসিবুল হাসনাত রিজভি প্রমুখ।
সমাবেশে বারসিকের গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম বলেন, খাদ্য উৎপাদন ও বিতরণ প্রক্রিয়ায় জ্বালানি ব্যবহার এবং বৈষম্য নির্মূল এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। ধনী দেশগুলোর জি-২০ সম্মেলনে পরিবেশবান্ধব ও সমতাভিত্তিক খাদ্য ব্যবস্থার বিকল্প সমাধান নিয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে।
সমাবেশে গ্লোবাল ফাইট ইনইকুয়ালিটি অ্যালায়েন্সের রাজশাহী যুব সমন্বয়ক আতিকুর রহমান আতিক ছয় দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য উৎপাদন বন্ধ করে এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া, সবুজ জ্বালানি ও টেকসই কৃষি পদ্ধতি চালু করা; ক্ষুদ্র ও স্থানীয় কৃষকদের ক্ষমতায়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা; পরিবেশবান্ধব ও সমতাভিত্তিক খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর নীতি গ্রহণ, আসন্ন জি-২০ সম্মেলনে জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি কমিয়ে সবুজ জ্বালানি ও টেকসই কৃষি ব্যবস্থার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ এবং ন্যায্যতা ও অধিকার প্রতিষ্ঠায় ধনী দেশগুলোর দায়িত্ব গ্রহণ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর