বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশসেরা রাজশাহী কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা। ১০০ মার্কের এমসিকিউ পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহী কলেজসহ মহানগরীর ১২টা কলেজে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে বের হতে দেখা গেছে। ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা জানান, পরীক্ষার হলে প্রবেশ, কক্ষ বন্টন, প্রশ্নপত্র বিতরণ, নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই ছিল সুপরিকল্পিত ও শৃঙ্খলাবদ্ধ। হলের শিক্ষকরাও ভালো আচারন করেছেন। প্রত্যাশা করছি ভর্তি পরীক্ষার ফলাফল স্বচ্ছ, নিরপেক্ষ এবং দ্রুত প্রকাশ করার জন্য।
উল্লেখ্য, এবার রাজশাহী কলেজে ২৪ টি বিভাগের ৪,২৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১৫,৮৫৭ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। প্রতি আসনে লড়ছেন ৪ জন করে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।