বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে হেফাজতে ইসলামের উগ্রবাদী কর্মীদের দ্বারা সাংবাদিকদের নির্যাতন ও লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের(আরইউজে) আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজশাহীর সিনিয়র সাংবাদিক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, মেট্রোপলিটন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আজিজুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান টুকু ও রাজশাহী ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ সিনিয়র সাংবাদিক বৃন্দ।
এসময় সাংবাদিক নেতারা বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদেশে আসার বিরোধীতাকে কেন্দ্র করে হরতালের নামে হেফাজত ইসলামের দেশব্যাপী জ্বালাও পোড়াও ও ভাংচুরের তীব্র প্রতিবাদ জানান তারা। তারা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে নৈরাজ্যকারীদের কোন স্থান নাই। অবিলম্বে হেফাজত ইসলামের নেতাদের পদত্যাগ এবং তাদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান বক্তারা।