২০০৫ সালের সিরিজ বোমা হামালার প্রতিবাদ ও বিচারের দাবীতে রাজশাহীতে মানববন্ধন

🗓 Tuesday, 17 August 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 17 August 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

২০০৫ ইং সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপি-জামাত জোট সরকারের মদদে সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও এর নেপথ্যের কুশীলবদের বিচারের দাবীতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১০ টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নওশের আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আসলাম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মেয়র তার বক্তব্যে বলেন, অতি দ্রুত ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার বিচার এবং রায় কার্যকর করা হবে। আর বাংলাদেশ যখন উন্নতির একটা পর্যায়ে চলে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এবং তা দৃশ্যমান। সেই সময়ে ইর্শান্বিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং উন্নায়নকে থামিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে। আজকে আবারও চক্রান্ত শুরু হয়েছে, মিয়ানমারের রহিঙ্গা জনগোষ্ঠিকে প্রধানমন্ত্রী বর্ডার খুলে দিয়ে মানবিক কারনে আশ্রয় দিয়েছেন এবং ভাশানচরে তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করেছেন। এখন দেখা যাচ্ছে তাদেরকে একবারে রেখে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশ এত মদদ দিচ্ছে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র অনুগত আফগান নাগরিকদের দেশে জায়গা দেওয়ার ব্যাপারে তীব্র বিরোধীতা করেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সহ-সভাপতি শাহিন আক্তার রেণী, যুগ্ম-সাধারন সম্পাদক এহসানুল হক পিন্টু, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারন সম্পাদক জেডু সরকার, মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মাদ সিয়াম ও সাধারন সম্পাদক ডাঃ সবুজসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর