২০২৬ বিশ্বকাপের আগেই আসছে নতুন টুর্নামেন্ট ‘ফিফা সিরিজ’

🗓 Tuesday, 25 November 2025

👁️ ১৮৭ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 25 November 2025

👁️ ১৮৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

২০২৬ সালটা বিশ্বকাপের বছর। তবে বিশ্বকাপের আগে নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে ফিফা। যার নাম ‘ফিফা সিরিজ’। ২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাসে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে জানিয়েছে ফিফা।

২০২৪ সালের পাইলট প্রোগ্রাম সফল হওয়ার পর এবার প্রথমবার বড় পরিসরে আয়োজন হতে যাচ্ছে ‘ফিফা সিরিজ’। ফিফা জানায়, এবার আরও বেশি আয়োজক দেশ এবং আরও বেশি দল অংশ নেবে। প্রথমবার নারীদের জন্যও আলাদা সংস্করণ থাকবে। এই বড় ফরম্যাটের লক্ষ্য আন্তর্জাতিক ফুটবলে সমতা আনা এবং খেলার মান বাড়ানো। ২০২৩ থেকে ২০২৭ সালের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই পরিকল্পনার মধ্যেই রয়েছে এই উদ্যোগ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফা সিরিজ খেলোয়াড়, কোচ এবং সমর্থকদের উন্নতির সুযোগ করে দেবে। এ

ই আয়োজন ফুটবলের সর্বজনীনতা এবং বৈচিত্র্যকে সামনে আনবে। ২০২৬ সালের সিরিজ পুরুষ ও নারী—দুই পর্যায়ের ফুটবলেরই উন্নতি আরও বাড়াবে।’ ফিফা সিরিজ ২০২৬ আয়োজন করবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা এবং উজবেকিস্তান। আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে।

নারীদের সিরিজ শুরু হবে ব্রাজিল, আইভরিকোস্ট এবং থাইল্যান্ডে। প্রতিটি গ্রুপে বিভিন্ন মহাদেশের দল একসঙ্গে খেলবে। ম্যাচগুলো হবে প্রীতি ম্যাচের মতো। এতে দলগুলো নতুন খেলার ধরণ, নতুন কৌশল এবং নতুন প্রতিপক্ষের সঙ্গে খেলার অভিজ্ঞতা পাবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর