৫% সুদে কর্পোরেট ঋনের দাবীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্মচারীদের আন্দোলন

🗓 Monday, 29 March 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Monday, 29 March 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহায়ক, সাধারন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারীদের আন্দোলন অনুষ্টিত হয়েছে।

আজ সোমবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সামনে ৫% সুদে কর্পোরেট ঋনের দাবীতে বিশ্ববিদ্যালয়ের তিনটি কর্মচারী সংগঠনের আয়োজনে এ আন্দোলন অনুষ্ঠিত হয়।

আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ব্যাপক উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় উত্তেজিত কর্মচারীরা প্রশাসন ভবন ও সিনেট ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এসময় কর্মচারী সংগঠনগুলোর নেতারা বলেন, আমরা বেশ কয়েকবার কর্পোরেট ঋনের সুদের পরিমান ৯% থেকে কমিয়ে ৫% এ আনার অনুরোধ করার পরেও বিশ্ববিদ্যাল প্রশাসন আমাদের কোন অনুরোধ রক্ষা করেনি। তাই আমরা বাধ্য হয়েই আন্দোলন সংগ্রাম করছি।

আন্দোলনে রাবি সহায়ক কর্মচারী সমিতির সভাপতি সাব্বির হোসেন ও সাধারন সম্পাদক সাখাওয়াৎ হোসেন মিঠু, রাবি সাধারন কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম ভুট্টু ও সাধারন সম্পাদক আব্দুল আজিজ এবং রাবি পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির সভাপতি শাহীন শেখ ও সাধারন সম্পাদক মহিউদ্দিন সেলিম নেতৃত্ব প্রদান করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর