অভিনব কায়দায় প্রিন্টারের ভেতরে হেরোইন পাচারের সময় রাজশাহীতে র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

🗓 Sunday, 26 October 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Sunday, 26 October 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহীতে প্রিন্টারের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে হেরোইন পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

আজ রোববার সকালে র‌্যাবের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগীর শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক মধ্যপাড়ার বাসিন্দা মো. আসারুল ওরফে রনি (২১) এবং সিরাজগঞ্জের রেল কলোনীর বাসিন্দা জাহানারা বেগম (৫০)। এ সময় তাদের কাছ থেকে ৬৪০ গ্রাম হেরোইন, একটি নষ্ট প্রিন্টার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসারুল ও জাহানারা দীর্ঘদিন ধরে হেরোইন পাচার করে আসছিলেন। তারা সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। হেরোইন পাচারের উদ্যোশে গতকাল জাহানারা বেগম ট্রেনযোগে সিরাজগঞ্জ থেকে রাজশাহী আসেন হেরোইন নেওয়ার জন্য। আসারুলের কাছে থাকা প্রিন্টার নেওয়ার সময় দুজনকে আটক করা হয়। পরে নষ্ট প্রিন্টারটির বক্স তল্লাশি করে টোনারের ভেতরে লুকানো অবস্থায় ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর