অশ্রুসিক্ত নয়নে পাইলট তৌকিরকে শেষ বিদায় জানালেন রাজশাহীবাসি

🗓 Tuesday, 22 July 2025

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 22 July 2025

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর উপস্থাপনায়…

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম সাগরের রাজশাহীতে দাফন সম্পন্ন হয়েছে।

ঢাকা থেকে একটি বিশেষ হেলিকপ্টার যোগে আজ বিকেল ৩টায় পাইলট তৌকিরের মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়। সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে নিহত পাইলটকে উপশহরের ৩ নম্বর সেক্টরের ভাড়া বাসার নিয়ে যান সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা। এ সময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নামে পুরো এলাকায়। এক নজর দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ।

বিকেল সোয়া ৪টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে হাজার হাজার মানুষ। জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতের আমির মাওলানা কেরামত আলী, নায়েবে আমির ডাক্তার জাহাঙ্গীর আলমসহ সেনা ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, তৌকিরের বাবা তহুরুল ইসলাম, চাচা মতিউর রহমানসহ আত্মীয়-স্বজন এবং সাধারণ মুসল্লিরা।

নিহত পাইলট তৌকিরকে গার্ড অব অনার প্রদান করে বিকেল ৫টায় রাজশাহী মহানগরীর সপুরা শাহী কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত পাইলটের স্বজন ও প্রতিবেশীরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর