আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

🗓 Sunday, 24 July 2022

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Sunday, 24 July 2022

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। এবারে এ, বি এবং সি তিনটি ইউনিটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা চলবে ২৭ জুলাই পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, ইতোমধ্যে ভর্তি পরীক্ষাকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত আছে। ‘বি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬ টি বিভাগ অন্তর্ভুক্ত আছে। এবছর বিশেষ কোটাসহ মোট আসন রয়েছে ৪ হাজার ৬৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭ জন, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১ জন এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছ চূড়ান্ত আবেদন সম্পন্ন করেছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ৪২৯ জন।

এবারে এক ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কক্ষের গেট খুলে দেয়া হবে। ভর্তি সংক্রান্ত কোন প্রকার জালিয়াতি, কারসাজি বা অশুভ তৎপরতা সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পেলে প্রক্টর দপ্তরকে অবহিত করার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর