বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে…
পৌষ মাসের শেষের দিকে মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত রাজশাহীর জনজীবন। চলতি মাসেই মৃদু শৈত্যপ্রবাহ ও গতকাল থেকে মাঝারি শৈত্যপ্রবাহ রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ বুধবার সকাল ৯ টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। যা মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা আরো কয়েকদিন বিরাজ থাকবে এবং এ মাসের শেষের দিকে আরো দু-একটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা এখন পর্যন্ত রাজশাহী মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত পরশু সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, সড়কগুলোতে যানবাহনগুলো দূর্ঘটনা এড়াতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। আর হিমেল হাওয়ায় বস্তিবাসী ও খেটে খাওয়া মানুষরা পড়েছেন চরম বিপাকে ।