আজারবাইজানের কাছে ২-১ গোলে হারলো বাংলাদেশের মেয়েরা

🗓 Thursday, 4 December 2025

👁️ ৯০ বার দেখা হয়েছে

🗓 Thursday, 4 December 2025

👁️ ৯০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

ছেলেদের ফুটবল দলের দশা মেয়েদের ফুটবলেও ভর করেছে খেলার ফলাফলে। এবার প্রথমবার ইউরোপের ফুটবলের স্বাদ নিতে নেমে শেষ সময়ের গোলে আজারবাইজানের কাছে ২-১ গোলে হেরেছে জাতীয় নারী ফুটবল দল।

শেষ সময়ে গোল খেয়ে আজারবাইজানের কাছে পরাজিত হয় বাংলাদেশের নারী ফুটবলাররা। ম্যাচের প্রথমার্ধে আজারবাইজানের নম্বর নাইন ও অধিনায়ক জাফরজাদা গোল করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয়। শারীরিক ফুটবলে দক্ষ দলটির হয়ে তিনি ম্যাচের ১৯ মিনিটে গোল করেন। প্রথমার্ধে স্কোর লাইন ১-১ সমতায় নিয়ে শেষ করে বাংলাদেশ। ম্যাচের ৩৪ মিনিটে বাংলাদেশের মিডফিল্ডার মারিয়া মান্দা দূর থেকে শট নিয়ে গোল করে দলকে সমতায় ফেরান। বাংলাদেশের নেয়া শট আজারবাইজান গোলরক্ষক পাঞ্চ করে ফিরিয়ে দেন। বক্সের মুখ থেকে মারিয়া শক্তিশালী শট নেন। গোল পোস্টের ডান কোনা দিয়ে তা জালে জড়িয়ে যায়। ইউরোপের গতিময় ফুটবল, শারীরিক দক্ষতা আর কৌশলের সঙ্গে পেরে না ওঠা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে সমতা নিয়ে মাঠ ছাড়ার দিকে মনোযোগ দেয়।

ম্যাচের সময় শেষের দিকে ঘনিয়ে আসতে বাটলারের দল রক্ষণ মজবুত করে খেলতে শুরু করেন। ম্যাচের ৮৪ মিনিটে গোল খেয়ে বসে স্বাগতিক বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের মাঞ্জা ইশা গোল করেন। আজারবাইজান জয় নিয়ে মাঠ ছাড়ে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর