বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
আনন্দময়ীর বন্দনায় যে উৎসবের শুরু হয়েছিল, দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা।
এদিন রাজশাহীর মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভীড় দেখা গেছে। ঢাকের তালে তালে মন্ত্রপাঠে আনন্দময়ীকে অঞ্জলী দেন ভক্তরা। পূজা ও সন্ধ্যা আরতির মধ্যদিয়ে শেষে বিদায়ের সুর বাজতে শুরু করেছে মণ্ডপগুলোতে। দশমী পূজায় প্রতিমার হাতে জবা, পান, শাপলা ডালা দিয়ে আরাধনা করা হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। দুপুরের পর থেকে রাজশাহী মহানগরীর পদ্মা মঞ্চ’র পাশে পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন শুরু হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রতিমা বিসর্জনে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় র্যা ব পুলিশ, ও আনসার সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এবার, রাজশাহী জেলা ও মহানগরীতে হিন্দু ধর্মালম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছিল ৪শ’ ৬১টি পূজামন্ডপ। গত ৫দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে আজ।