আজ মহানবমী : রাজশাহীতে নানা আয়োজনে পালিত

🗓 Wednesday, 1 October 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 1 October 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহীতে নানা আয়োজনে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী । রাজশাহীতে মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে দুর্গা পুজিত হচ্ছেন। ধর্মের গ্লানি ও অধর্ম রোধ, সাধুদের রক্ষা, অসুর বধ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য প্রতিবছর দুর্গতি নাশিনী দেবী দুর্গা ভক্তদের মধ্যে আবির্ভূত হন। একটি মাত্র রাত পর মহা দশমীতে মা দুর্গা আবার ফিরে যাবেন।

রাজশাহী মহানগরীতে সকাল থেকে পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দেয়া শুরু করেন। অঞ্জলি দেয়া শেষে প্রসাদ বিতরণ করা হবে। ১০৮টি নীলপদ্ম, অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে সব পূজামন্ডপে নবমী বিহিত পূজা সম্পন্ন হবে। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহূতি দেয়া হয়। ১০৮টি বেলপাতা, আমকাঠ ও ঘি দিয়ে এ যজ্ঞ সম্পন্ন করা হচ্ছে। এবার, রাজশাহী জেলা ও মহানগরীতে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ৪শ’ ৬১টি পূজামন্ডপ। উল্লেখ্য, সনাতন ধর্ম মতে, নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়। মহানবমীতে ভক্তরা মায়ের কাছে দেশ, জাতি ও বিশ্বের সব জীবের মঙ্গল কামনায় আশীর্বাদ চাইবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর