বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
রাজশাহীতে তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে শীতের প্রকোপ। আজ বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ১০০ ভাগ। এখন পর্যন্ত রাজশাহীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৯ ডিসেম্বর ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এ মাসে আরো কয়েকটি শৈত্য প্রবাহের সম্ভবনা রয়েছে। এদিকে রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। তীব্র শীতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের মাঝে নেমে আসে চরম দুর্ভোগ।