আদিবাসী কোল সম্প্রদায়ের পাঁচ পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

🗓 Tuesday, 4 November 2025

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 4 November 2025

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে আদিবাসী কোল সম্প্রদায়ের পাঁচটি পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডির সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ্ চৌধুরী, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাজকুমার শাও, সিনিয়র সাংবাদিক মাহবুব জামান কাদেরী, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ছোটন সরদার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নিলুফা আহম্মেদ ও সিনিয়র সাংবাদিক রাশেদ রিপন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, উচ্ছেদ হওয়া ভূমি তাদের পৈত্রিক সম্পত্তি এবং ১৯৫০ সালের টেনেন্সি আইনের ৯৭ ধারায় আদিবাসীদের কাছ থেকে ভূমি ক্রয়ে প্রশাসনের অনুমতি প্রয়োজন হয় এই ক্ষেত্রে অনুমোতি নেওয়া হয়নি।
আদালতের একতরফা রায়ের ভিত্তিতে আদিবাসীদের উচ্ছেদ করা হয়। এতে পরিবারগুলো ঘরবাড়ি হারিয়ে বর্তমানে বাঁশঝাড়ের নিচে মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসন, জমির মালিকানা ফিরিয়ে দেওয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান বক্তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর