আপনি কি জানেন রাত জেগে মোবাইলে ব্যস্ত থাকলে কি কি সমস্যা হতে পরে?

🗓 Sunday, 21 September 2025

👁️ ৩২৭ বার দেখা হয়েছে

🗓 Sunday, 21 September 2025

👁️ ৩২৭ বার দেখা হয়েছে

 বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

নতুন প্রজন্ম থেকে শুরু করে বয়স্কেরাও সবাই এখন প্রায় রাত জেগে মোবাইলে ব্যস্ত থাকেন।অনেকেই বলেন, রাত জাগলে চোখের নীচে কালি পড়বে।

শুধু কি তাই রাত জেগে মোবাইল দেখার রয়েছে নানা সমস্যা রয়েছে। তাই চিকিৎসকেরা নানা ভাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে থাকেন।

চলুন জেনে নেওয়া যাক রাত জেগে মোবাইলে বয়াস্ত থাকলে কি কি সমস্যা হতে পারে। ওজন বৃদ্ধি রাতে জেগে থাকলে দেহে হরমোনের তারতম্য ঘটে। এর ফলে খিদে পায়। নিত্য দিন এ অভ্যাসে অজান্তেই দেহের ওজন বৃদ্ধি পাবে। হরমোন দেহে দীর্ঘ দিন ব্যাপী হরমোনের তারতম্য ঘটতে থাকলে মেটাবলিজমের হার বাধাপ্রাপ্ত হয়। ফলে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়া।

ডায়াবিটিস দীর্ঘ দিন রাতে জেগে থাকলে অনিদ্রার সমস্যা শুরু হয়। তার ফলে রক্তে ইনসুলিনের তারতম্য ঘটে। ফলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। রক্তচাপ রাত জাগার ফলে রক্তচাপের তারতম্য ঘটতে পারে। তার ফলে দীর্ঘকালীন পরিস্থিতিতে হার্টের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।

মানসিক স্বাস্থ্য ঘুম শরীরকে বিশ্রাম দেয়। কিন্তু রাত জাগার ফলে ঘুম না হলে সময়ের সঙ্গে উদ্বেগ, মুড সুইং এবং ব্রেন ফগ বাড়তে থাকে। তাই সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে ঘুমোতে যাওয়ার আগে মোবাইল ফোন দেখা দেখে বিরত থাকুন

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর