আমাদেরকেই এদেশের পরিবর্তন করতে হবে: মুফতি রেজাউল করিম

🗓 Sunday, 7 September 2025

👁️ ১৯৪ বার দেখা হয়েছে

🗓 Sunday, 7 September 2025

👁️ ১৯৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহ্ প্রতিবেদনে…

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, এ দেশের পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আমরা পরিবেশ পর্যবেক্ষণ করছি। ২০০৮ সাল থেকে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছি। আমরা আমাদের দাবিতে অটল। আমাদের দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন। তিনি সবাইকে দেশ গড়ার জন্য এ দাবি আদায়ে হাত পাখার তলে সমবেত হওয়ার আহ্বান জানান।
শনিবার বিকালে শেরপুরের নালিতাবাড়ী শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মুফতি রেজাউল করীম বলেন, আগের পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিস্ট তৈরি হয়। ৬০ ভাগ মানুষ থাকে অবহেলিত। পিআর নির্বাচন হলে দেশে আর ফ্যাসিস্ট তৈরির সুযোগ থাকবে না।
তিনি বলেন, ইউনূস সরকারের তিনটি ওয়াদা ছিল, সংস্কার, বিচার, নির্বাচন। এখন পর্যন্ত কোনটাই আলোর মুখ দেখেনি। আমরা দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য, ইসলামের জন্য কাজ করি। তাই আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে আসছি। এ নিয়ে যারা কটূক্তি করেন, তারা জ্ঞান পাপী।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর