বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় পর দিল্লির মসনদে বসলো বিজেপি। শনিবার দিল্লির বিধানসভার নির্বাচনের প্রাথমিক ফলে বিজেপি এগিয়ে রয়েছে।
দেশটির নির্বাচন কমিশন ছয় ঘণ্টার গণনায় দেখা গেছে, ৭০ আসনের দিল্লি বিধানসভার ৮৫ শতাংশ ভোট গণনায় ৪৮টি আসন নিশ্চিত হয়েছে বিজেপি। দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য যেকোনও রাজনৈতিক দলের বা জোটের ৩৬ আসনের প্রয়োজন।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি বিজেপির এই জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন।
পোস্টে মোদি বলেছেন, বিজেপির ঐতিহাসিক বিজয়ে সকল ভাই-বোনদের আমার স্যালুট এবং অভিনন্দন… আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে আপনাদের সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ…। তিনি বলেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি, দিল্লির সর্বাত্মক উন্নয়ন ও জনগণের জীবনকে আরও উন্নত করার কোনও প্রচেষ্টাই বাদ রাখবো না।
এর আগে, ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৬২ আসনে জয় পেয়ে সরকার গঠন করে। তার আগে ২০১৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচনেও ৬৭ আসনে জয় পেয়েছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি।