আরএমপি‘র অভিযানে বিভিন্ন অপরাধে আটক ১২ ॥ থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে নোটিশ জারি

🗓 Wednesday, 18 December 2024

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 18 December 2024

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১২ জনকে আটক করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের আটক করে।

আজ বুধবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন অপরাধে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ১২ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভূক্ত ২ জন এবং অন্যান্য অপরাধে ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃত সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়া বিকেলে আলাদা এক বিজ্ঞপ্তিতে আগামী ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে নোটিশ জারি করা হয়েছে।

১৭ ডিসেম্বর আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর বিভিন্ন ধারায় অর্পিত ক্ষমতাবলে ১ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান/ছাদে গান-বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো নিষেধ করা হয়েছে। আতশবাজি, ফানুস, পটকা ক্রয়-বিক্রয় ও এর ব্যবহার বন্ধ করতে এবং অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিষ্ফোরকদ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরীর সকল বার ও মদের দোকান বন্ধ রাখাসহ নেশাজাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর