বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৯ জনকে আটক করে।
আজ সোমবার সকালে রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আরএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রোববার মধ্যরাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৯ জনকে আটক করে।
আটককৃত আসামীদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৫ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ২ জনকে আটক করে। এদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি ৮ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে আরও ৩ জনকে আটক করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে মোট ১৮ গ্রাম হেরোইন, ৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।