বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এই ১৬ জনকে আটক করে।
আজ শুক্রবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই ১৬ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, দামকুড়া থানা-১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-১ জনকে আটক করে। এদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৩.৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।