আরএমপি’র নবনির্মিত পুলিশ ফাঁড়ি, রেশন স্টোর ভবন উদ্বোধন করলেন আইজিপি

🗓 Monday, 3 January 2022

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Monday, 3 January 2022

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত পুলিশ ফাঁড়ি, রেশন স্টোর ভবন উদ্বোধন ও পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন আইজিপি।

আজ সোমবার বেলা ১১টায় মহানগরীর পুলিশ লাইন্সে নবনির্মিত মালোপাড়া ও তালাইমারী পুলিশ ফাঁড়ি, রেশন স্টোর ভবন উদ্বোধন ও পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্মিত মালোপাড়া ও তালাইমারী পুলিশ ফাঁড়ির ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি ২২ লক্ষ ৯ হাজার ৯৩২ টাকা আর রেশন স্টোর ভবনের ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ৪৮ লক্ষ ৩৫ হাজার ১৯২ টাকা।

উল্লেখ্য, আরএমপি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও হৃদয়ে লালনের জন্য মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৮ মার্চ রাজশাহী পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশের পুলিশ বাহিনীর সম্মুখ যুদ্ধে কমপক্ষে ১৭ জন পুলিশ সদস্য শাহাদাত বরণ করেন। এছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালে শাহাদাত বরণকারী আরো ৬ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যসহ ২৩ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাকে পুলিশ লাইন্সের অভ্যান্তরস্থ গণকবরে সমাহিত করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর