বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
ইঞ্জিনিয়ারদের অধিকারের দাবিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন (বিএমডিএ) কর্তৃপক্ষের কার্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বিএমডিএ প্রধান কার্যালয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন রকমের শ্লোগান দেয়। শিক্ষার্থীরা বলেন, ‘বৈষম্য রাখা যাবে না। বৈষম্য নিরসনেই মানববন্ধন ও বিক্ষোভ থেকে থেকে শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে। এ পদে কোনো প্রমোশনাল কোটা রাখা যাবে না। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সকল ধরণের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে সকল ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে। বিএমডিএ তে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চলতি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের অপসারণ করে, উক্ত পদসমূহে অতিদ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করতে হবে।
এসময় শিক্ষার্থীরা বলেন, ‘বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়েও অনেকে প্রকৌশলী হিসাবে পরিচয় দেন, এটা দুঃখজনক। রহস্যজনক কারণে বিএমডিএ দীর্ঘদিন ধরে প্রকৌশল পদগুলোতে নিয়োগ বন্ধ রেখেছে। কিন্তু ডিপ্লোমাধারিদের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দিয়েই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে প্রকৃত প্রকৌশলীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটা চলতে পারে না।’