বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃক প্রকাশিত ‘উত্তরবঙ্গে বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের সভাপতি রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও অতিথিবৃন্দ। বঙ্গবন্ধুর উত্তরবঙ্গে সফরকে কেন্দ্র করে গ্রন্থটি লিখেছেন রাসিকের শিক্ষা কর্মকর্তা আনারুল হক আনা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাদেশে অসংখ্যবার ভ্রমণ করেছেন। রাজশাহীতে তাঁর বিভিন্ন সময়ে ভ্রমণ বিষয়ে রচিত ‘উত্তরবঙ্গে বঙ্গবন্ধু’ গ্রন্থটি বঙ্গবন্ধু সম্পর্কে জানতে আগ্রহী করে তুলবে। বইটি বঙ্গবন্ধুকে নিয়ে নতুন লেখক ও গবেষকদের পাথেয় হবে। মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে অসংখ্য লেখা প্রকাশ করেছেন। তিনি নিজেও বঙ্গবন্ধুর নানাদিক নিয়ে লিখেছেন।
অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, গ্রন্থটির প্রকাশনা কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নূরুজ্জামান টুকু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, লেখক আনারুল হক আনা, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোকবুল হোসেন, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলীসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু, প্রফেসর তানবিরুল আলম, রাসিকের সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, স্থানীয় সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।