উদ্ধার হওয়া ১১২ মোবাইল হস্তান্তর করলেন আরএমপি কমিশনার

🗓 Sunday, 2 February 2025

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Sunday, 2 February 2025

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার হওয়া ১১২ মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান উদ্ধারকৃত মোবাইল মোবাইল ফোন গুলো হস্তান্তর করেন। এসময় মোবাইল ফোনের মালিক ও উদ্ধারকারী অফিসাররা উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ কমিশনার বলেন, হারানো মোবাইল ফোন উদ্ধার করা অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ বিষয়। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর জন্য সংশ্লিষ্ট থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) তথ্যের ভিত্তিতে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফোন গুলো উদ্ধার করেছে। এছাড়াও আরএমপির অন্যান্য থানা গুলোকেও হারানো মোবাইল উদ্ধারে প্রযুক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে তারা। গত জানুয়ারি মাসে আরএমপির সাইবার ইউনিট ৫২টি এবং আরএমপির অন্যান্য থানা ৬০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, অসচেতনতার সুযোগে প্রতারকচক্র অনেক সময় সাধারণ নাগরিকদের প্রতারণার জালে আবদ্ধ করে। পুরাতন মোবাইল ফোন কিনে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। এজন্য তিনি যাচাই-বাছাই ছাড়া পুরাতন মোবাইল ক্রয়ের ক্ষেত্রে বিরত থাকতে বলেন।

ফোন হস্তান্তরের সময় অন্যদের মধ্যে আরএমপির বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বাণ চাকমা, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জী এবং উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন প্রমূখ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর