একদিনে আরএমপি’র অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২৭

🗓 Wednesday, 30 March 2022

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 30 March 2022

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এই ২৭ জনকে আটক করে।

আজ বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকা-ে জড়িত এই ২৭ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-৬ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-৪ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, দামকুড়া থানা-২ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-৩ জনকে আটক করে। এদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৪ জনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৯ গ্রাম হেরোইন, ১৮০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর