একদিনে রাজশাহী মহানগর পুলিশের অভিযানে আটক ২৭॥ মাদকদ্রব্য উদ্ধার

🗓 Thursday, 28 April 2022

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Thursday, 28 April 2022

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

একদিনে রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এই ২৭ জনকে আটক করে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই ২৭ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-৭ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।
এদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৭ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩৬ গ্রাম হেরোইন ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর