এক ওভারে ৫ উইকেট! টি-২০ তে প্রিয়ান্দানার নতুন ইতিহাস

🗓 Tuesday, 23 December 2025

👁️ ১৯২ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 23 December 2025

👁️ ১৯২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। এক ওভারেই তুলে নিলেন পাঁচ-পাঁচটি উইকেট। মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে এই অবিশ্বাস্য কীর্তি গড়ে বিশ্বরেকর্ডে নাম লেখালেন ২৮ বছর বয়সী এই ডানহাতি পেসার। ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তিনিই প্রথম বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন।
ইন্দোনেশিয়ার দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষে কম্বোডিয়ার সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০৬ রান। ম্যাচের ১৬তম ওভারে আসেন প্রিয়ান্দানা। আর এসেই ওলটপালট করে দিলেন সব হিসাব। ওভারের প্রথম তিন বলেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চতুর্থ বলটি ডট দেয়ার পর পঞ্চম বলে আবারও আঘাত। শেষ বলের আগে একটি ওয়াইড দিলেও বৈধ শেষ বলে তুলে নেন ওভারের পঞ্চম উইকেট। ওই ওভারে মাত্র ১ রান দিয়ে ৫ উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দেন প্রিয়ান্দানা। ম্যাচটি ৬০ রানে জিতে নেয় ইন্দোনেশিয়া।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ ৪ উইকেট নেয়ার ঘটনা ঘটেছিল ১৪ বার। এবার সবাইকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর